,

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

news-image

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। গোল ব্যবধানে পিছিয়ে পড়ার জন্য পরে আসর থেকে বাদ হয় লাল-সবুজরা। আসর থেকে বাদ হলেও ফিফার থেকে সুখবর পেল বাংলাদেশ।

দুই জয়ের সুবাধে ফিফার র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৯৪তম স্থানে। সদ্য প্রকাশ পাওয়া সূচি অনুযায়ী ৯০৭.৪২ পয়েন্ট নিয়ে ১৯৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের সেরা অর্জন ১১০তম এবং সর্বনিম্ন অবস্থান ১৯৭।

এছাড়া ফিফার র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মত যৌথভাবে শীর্ষে উঠে ইতিহাস গড়লো ফ্রান্স এবং বেলজিয়াম। ফিফার ২৫ এর ইতিহাসের আগে কখনোই একই সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেনি দুটি দল।

তালিকা অনুযায়ী বিশ্বকাপ মাতানো দুই দেশ ফ্রান্স এবং বেলজিয়ামের পয়েন্ট সমান ১৭২৯। সমান পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দু’দল।

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়া আছে চার নম্বর স্থানে।

উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন যথাক্রমে নবম পর্যন্ত আগের অবস্থানেই আছে। পরিবর্তন হয়নি আর্জেন্টিনার। ১১তম অবস্থানে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিনরা। এছাড়া বড় পরিবর্তন এসেছে জার্মানির। তিন ধাপ উন্নতি হয়ে ১২তম তে উঠে এসেছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর