,

মোদিকে ইমরানের চিঠির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৃহস্পতিবার ভারত সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, এটা শুধু সাক্ষাৎ, আলোচনা শুরু নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠি লেখার প্রেক্ষিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই সাক্ষাৎ।

রবিশ কুমার বলেন, আমরা শুধু সাক্ষাৎ করতে সম্মত হয়েছি। কোনও আলোচ্য সূচি এখনও নির্ধারিত হয়নি।

চিঠিতে মোদিকে দুটি অনুরোধ জানান ইমরান। অন্যটি হলো পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারতের যোগ দেয়া প্রসঙ্গে। ‘পরিস্থিতি অনুকূলে নয়’ উল্লেখ করে এটি নাকচ করে দিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা মনে করি সাক্ষাৎ ও আলোচনা দুইটি আলাদা বিষয়। এই সাক্ষাতে সন্ত্রাসবাদ বিষয়ে আমাদের অবস্থান পালটাবে না।

মোদিকে লেখা চিঠিতে ইমরান ২০১৫ সাল থেকে স্থগিত থাকা ভারত ও পাকিস্তানের আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া ইমরান চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মোদি সাহাব’ বলে সম্বোধন করেন।

এছাড়া পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত উল্লেখ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাক্ষাতের পরামর্শ দেন তিনি।

ইমরান খান বলেন, সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি পথ খুঁজে বের করতে পারবেন। আপনাকে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগদানের নিমন্ত্রণ করা হবে।

এটি আপনার পাকিস্তান সফর এবং স্থগিত আলোচনার প্রক্রিয়াটি পুনরায় শুরু করার একটি সুযোগ হতে পারে বলেও উল্লেখ করেন ইমরান খান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর