,

পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ২৫৬ রানের অনেক বড় লক্ষ্য বাংলাদেশের সামনে। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দারুণ বিপদে বাংলাদেশ দল। মাত্র ১৭ রানের মাতায় হারিয়ে ফেলেছে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাসকে।

শেষ খবর পর্যন্ত ৪১.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানে করেছে বাংলাদেশ।

সাকিব ৫৫ বলে ৩২ রান করে আউট হন। রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। মুুমিনুল হক ১৭ বলে করেন ৯ রান। মিঠুন ৭ বলে ২ রান করে গুলিবাদিনের বলে বোল্ড আউট হন।

টস জিতে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানও ছিল দারুন বিপদে। ১৬০ রানেরই পড়ে যায় তাদের ৭ উইকেট। কিন্তু ওখান থেকেই ঘুরে দাঁড়ায় রশিদ খান আর গুলবাদিন নাইবের ব্যাটে। ৯৫ রানের জুটি গড়ে তারা ২৫৫ রানের বড় স্কোর গড়ে তোলে। আবুধাবির গরম আবহাওয়া এবং মাঠের কন্ডিশনের কারণে এই ২৫৫ রানই বিশাল স্কোর।

এই স্কোর তাড়া করতে নেমে যেখানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের দেখে-শুনে খেলা প্রয়োজন, সেখানে অভিষিক্ত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন।

রহস্যময় স্পিনার মুজিব-উর রহমানের ঘূর্নিকে উড়িয়ে খেলতে গিয়েছিলেন লেগ সাইডে। কিন্তু বল ব্যাটের কানায় লেগে চলে যায় অফসাইডে পয়েন্টে। সেখানেই ধরা পড়েন আফতাব আলমের হাতে।

এরপর পেসার আফতাব আলমের বলে লেগ বিফোর হয়ে গেলেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তিনি দিলেন দারুণ ব্যর্থতার পরিচয়। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না। ১৭ রানে পড়লো দ্বিতীয় উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর