,

চট্টগ্রামে অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রধারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের কোতোয়ালী থানার রাজাপুর লেইন থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।

গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। বিরোধ কলেজ কমিটি নিয়ে হলেও সংঘর্ষে যোগ দেয় বিপুল সংখ্যক বহিরাগত তরুণ। তাদের কারও কারও হাতে রামদা-কিরিচ দেখা গেছে।

বেলা পৌনে ১টার দিকে গণি বেকারি মোড়ে কাপড়ে মুখ ঢাকা ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক অস্ত্র হাতে রাস্তায় নেমে আসে। এ সময় সাদা শার্ট পরিহিত ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে শাটারগান উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখা যায়। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর