,

১০ রানে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক: ভারতের বিজয় হাজারে ট্রফিতে ১০ ওভারে ১০ রানে ৮ উইকেট শিকার করে রেকর্ড গড়ছেন শাহবাজ নাদিম। ঝাড়খন্ডের এ বাঁ-হাতি স্পিনারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৮.৩ ওভারে ৭৩ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় রাজস্থান।

বৃহস্পতিবার চেন্নাইয়ের মুরুগাপ্পা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক অশোক মেনারিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে ২১ রান করা দলটি এরপর শাহবাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

একেরপর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া রাজস্থান ২৮.৩ ওভারে ৭৩ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার অনকিত লাম্ব। এছাড়া ১৭ রান করেন অন্য ওপেনার অমিত কুমার গৌতম। ১৫ রান করেন রবিন বিস্ট। বাকি ৮ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি।

ঝাড়খন্ডের হয়ে ১০ ওভারে চার মেইডেনসহ ১০ রানে ৮ উইকেট শিকার করেন শাহবাজ নাদিম। তার ক্যারিয়ার সেরা ম্যাচের দিনে ৭ উইকেটে জয় পায় ঝাড়খন্ড।

এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমে হিমাচল প্রদেশের বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে দিল্লির রাহুল সাংভি মাত্র ১৫ রানে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে এটাই ছিল এত দিনের রেকর্ড। ২০ বছর আগের সেই রেকর্ড ভেঙে বৃহস্পতিবার নতুন ইতিহাস গড়েন নাদিম।

একদিনের ক্রিকেটে ৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। লংকান সাবেক এই তারকা পেস বোলার ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন।

তার আগে ১৯৮৮ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে ক্যারিবিয়ান সাবেক কিংবদন্তি মাইকেল হোল্ডিং ২১ রানে শিকার করেছিলেন ৮ উইকেট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর