,

প্রশ্ন : অন্য ধর্মের লোকদের কি সালাম দেবো? জেনে নিন ইসলাম কি বলে

news-image

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : অন্য ধর্মের লোকদের আমরা কীভাবে সম্বোধন করব? তিনি তো শিক্ষকও হতে পারেন। আমরা কি সালাম দেবো?

উত্তর : না, অন্য ধর্মের যাঁরা রয়েছেন, তাঁদের আপনি সালাম দেবেন না। সালামের বিধান তাঁদের জন্য প্রযোজ্য না।

যদি কোনো কারণে সৌজন্যতার বিষয় থাকে, তাহলে তিনি যে ধর্মের, সেই ধর্মের সৌজন্যতা করাই বৈধ হতে পারে। অন্যথায় তাঁকে শুধু সৌজন্য আচরণের মাধ্যমে স্বাগত জানাবেন।

কিন্তু সেই সৌজন্যতার মধ্যে যদি তায়াব্বুদি বিষয় এসে যায়, যেমন : আপনি যদি হিন্দু ধর্মের ভাইদের সম্বোধন করেন, সেখানে ‘নমস্কার’ শব্দটি কঠিন। সেখানে ইবাদতের বিষয় রয়েছে। কিন্তু আপনি যদি ‘আদাব’ বলেন, এটি শিষ্টাচারের মতো, এখানে অতিরিক্ত কিছুই নেই। তাদের যেই সৌজন্য, সেটি করতে পারেন।

অথবা সৌজন্যবশত অন্য কোনো আচরণ আপনি করতে পারেন, যেমন : শুভ সকাল, শুভ সন্ধ্যা। কারণ এগুলোর মধ্যে হারাম শব্দ নেই, হারাম কোনো বিষয় নেই, এখানে তাদের সংস্কৃতির বিষয় এসে যায়। সেটি যদি সামাজিক কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে করা যাবে।

সৌজন্য আচরণ করতে পারেন, তবে সালাম তাঁদের জন্য প্রযোজ্য হবে না।

যদি অন্য ধর্মের কেউ আপনাকে সালাম দেয়, তাহলে আপনি অবশ্যই তার জবাবে ‘ওয়ালাইকুম’ বলবেন। এটি জায়েজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর