,

গর্ভাবস্থার ১৫ বছর পর জন্ম হল ‘স্টোন বেবি’র!

news-image

এই পৃথিবীতে কতো রকমের অদ্ভুত ঘটনা ঘটে। ‘স্টোন বেবি’ জন্ম তেমনই একটি ঘটনা। ভারতে মহারাষ্ট্রের নাগপুরে ‘স্টোন বেবি’র জন্মের ঘটনা প্রকাশ্যে আসায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ১০ মাস ১০ দিন নয়, টানা ১৫ বছর গর্ভাবস্থার পর জন্ম হয় এই ‘স্টোন বেবি’র!

জানা যায, ভারতের নাগপুরের এক নারীর বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ২০০০ সালে প্রথম সন্তান হয়। ২০০২ সালে ফের গর্ভবতী হন, তবে তিনি গর্ভপাত করিয়েছিলেন। কিন্তু সেই গর্ভপাত ঠিক না হওয়ায় কিছু অংশ রয়ে গিয়েছিল নারীর পেটে, যা পরে ‘স্টোন বেবি’র আকার ধারণ করে।

‘স্টোন বেবি’র গর্ভধারণ নিয়ে ওই নারী নিজেও কিছু জানতেন না৷ ১৫ বছর ধরে এই শিশু তার গর্ভেই ছিল৷ তবে এর জন্য তার মাঝে মাঝে পেটে ব্যথা হত। তিনি তা অ্যাসিডিটি মনে করে অগ্রাহ্য করে গিয়েছিলেন বছরের পর বছর৷ একের পর এক ওষুধও খেয়েছেন তিনি কিন্তু কোনো লাভ হয়নি৷ ব্যথা বৃদ্ধি পেতে থাকলে অবশেষে তিনি নাগপুরেই চিকিৎসকের কাছে যান।

সিটি স্ক্যান করে জানতে পারেন পাথরের মতো কোনো একটি বস্তু রয়েছে তার পেটে৷ ল্যাপ্রোস্কপির পর বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়৷ অপারেশনের মাধ্যমে পেট থেকে শিশুটিকে বের করা হয়, তবে সে আর রক্ত-মাংসের ছিল না, ছিল সম্পূর্ণ পাথরের৷ মেডিক্যাল টার্ম অনুযায়ী যাকে বলা হয়ে থাকে ‘স্টোন বেবি’৷

তথ্য ও ছবি: জেডএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর