,

বিয়ে বাঁচাতে স্ত্রীর সঙ্গে একঘরে তিনদিন কাটানোর নির্দেশ!

news-image

কৌশিক মুখোপাধ্যায় ও ঐশ্বর্যতালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একইঘরে তিনদিন কাটাতে হবে স্বামীকে- এ মর্মে আদেশ দিয়েছেন ভারতের সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন। তবে নিজের বাড়িতে নয় শ্বশুরবাড়িতে।
এমনভাবে হয়তো এর আগে দেখা হয়নি বা কথা হয়নি। শ্বশুরবাড়ির বাড়ির ছাদে, যেখানে চতুর্দশীর চাঁদ আলো অন্ধকারে লুকোচুরি খেলে, ঠিক সেইখানটাতেই আবার নতুনভাবে দেখা হবে তাদের, কথাও হবে।

‘তুমি আমাকে বুঝলে না’ এমন অনুচ্চারিত শব্দের-ঝগড়া দেখেছেন আদালতের বিচারক। ২০১৭ সালের ডিসেম্বরে বীরভূমের মল্লারপুরের পেশায় স্কুলশিক্ষক কৌশিক মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় বোলপুরের ঐশ্বর্যের। ক’দিনের সংসারেই ভাটার চোরা টান দেখেছিলেন ঐশ্বর্য। মাস কয়েক কাটতে না কাটতেই বিবাহবিচ্ছেদের মামলা হয়।

ঐশ্বর্যের অভিযোগ, বিয়ের পর থেকেই নাকি বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য চাপ দিতেন কৌশিক। এদিকে বিয়ের সময়েও ৬ লাখ টাকা পণ নিয়েছিলেন কৌশিক। এ নিয়েই ঝামেলার সূত্রপাত। শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মাসখানেক আগে বাপের বাড়ি চলে আসেন ঐশ্বর্য। এরপর মল্লারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামীর বিরুদ্ধে।

কথা তো হয়নি বহুকাল। এক বছরের মধ্যেই সম্পর্কের যে সুতোটা বড় ঢিলে হয়ে গিয়েছিল, সেটা যেন খানিকটা টানটান। সম্পর্কের এই এক দোষ, বেশি টানলে ছিঁড়ে যায়, আবার ঢিলে দিলে বড় ঢিলে হয়ে যায়। বোধহয় এ তত্বকেই মাথায় রেখেই বিবাহবিচ্ছেদের মামলায় বিবদমান স্বামী স্ত্রীকে একসঙ্গে একান্তে তিনদিন কাটানোর নির্দেশ দিয়েছেন সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন।

বিচারক পার্থ সারথী সেন এখনই বিবাহবিচ্ছেদ করাতে চান না। বরং তিনি দিলেন বিয়ে বাঁচিয়ে রাখার কিছু টিপস। কৌশিককে নির্দেশ দেন তিনদিন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে কাটানোর। তিনদিন পর ফের আদালতে এসে জানাতে হবে কেমন কাটিয়েছেন তারা। যদি সঠিক উত্তর পান তাহলে আর বিবাহবিচ্ছেদ করা যাবে না, নতুবা ফের শুনানি হবে এ মামলায়। স্বামী ও স্ত্রী ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও দুজনেই আশাবাদী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর