,

বিয়ের পরও যোগাযোগ প্রাক্তন প্রেমিক-প্রেমিকার, দেখা করতে গিয়েই ঘটল এ ঘটনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক যুবক। উদ্ধার হয়েছে বিষও। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের ডেবরার বড়ামে।

জানা গিয়েছে, স্থানীয় ধনীজগন্নাথপুর এলাকার এক তরুণীর সঙ্গে সম্পর্ক হয় খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নয়াবসান এলাকার বাসিন্দা শান্তনু শূরের। কিন্তু শান্তনুর সঙ্গে তরুণীর বিয়ে হয়নি। শান্তনু অন্য একজনকে বিয়ে করে নেয়। তরুণীরও বিয়ে হয়ে যায় মাস তিনেক আগে। কিন্তু ফোনে দুজনেরই যোগাযোগ ছিল।

অভিযোগ, কদিন ধরে তরুণীকে দেখা করার জন্য জোর করতে থাকে শান্তনু। দেখা না করলে তরুণীর বাড়ির সবাইকে মেরে ফেলারও হুমকি দেয় সে। এমনই অভিযোগ তরুণীর। এরপরই বুধবার দুজন দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সাক্ষাতের পরই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়।

তরুণীর অভিযোগ, ঝগড়া চলাকালীনই বাইকের ডিকি থেকে একটি পিস্তল বের করে যুবক। তাদের ঝগড়ার আওয়াজ কানে এসেছিল স্থানীয়দের। আচমকা ওই যুবককে বাইক থেকে পিস্তল বের করতে দেখে এলাকাবাসী তৎপর হয়ে হাতেনাতে ধরে ফেলে যুবককে। অভিযুক্ত যুবককে করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর