,

হার্দিকের পর আরও দুইজনকে হারাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে হঠাৎ করেই ইনজুরির কবলে পড়েন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। শেষ পর্যন্ত জানা গেরো এশিয়া কাপেই আর খেলতে পারবেন না হার্দিক। তবে শুধু হার্দিক পান্ডিয়াই নয়, এশিয়া কাপে ভারতীয় দলে ইনজুরি ভালোভাবেই আঘাত হেনেছে। আরও দুই ক্রিকেটার ছিটকে গেছে ইনজুরিতে পড়ে।

পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নেমে বাম হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে তার এশিয়া কাপ অভিযান এখানেই শেষ। সে সঙ্গে চোট পেয়েছেন পেসার শার্দুল ঠাকুরও।

হংকংয়ের বিপক্ষে খেলেছিলেন শার্দুল। তার ডান পায়ের হিপ মাসলে চোট রয়েছে। ফলে এক ম্যাচ খেলেই দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে শার্দুলকে।

এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর জন্য হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেলের পরিবর্তে তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারত। হার্দিকের জায়গায় দুবাই উড়ে যাচ্ছেন দীপক চাহার। অক্ষর প্যাটেলের জায়গায় দলে ফিরছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। আর শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে আসছেন সিদ্ধার্থ কাউল।

প্রায় একবছর পর ওয়ানডে দলে ডাক পেলেন রবীন্দ্র জাদেজা। অক্ষর চোট পেয়ে ছিটতে যেতে তাকে দলে ফিরিয়েছে শাস্ত্রী অ্যান্ড কোং। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর জাতীয় দলের সীমিত ওভারের ওয়ানডে ফরম্যাটে সেভাবে ডাক পাননি জাদেজা।

শেষবার গতবছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ম্যাচ খেলেছেন। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে এখন কুলদীপ-চাহাল জুটির দাপট। এশিয়া কাপে রোহিতের দলে জায়গা পেলে সেটা হবে স্যার জাদেজার সত্যিকার প্রত্যাবর্তন। ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়ে কোহলির দারুণ পারফরম্যান্স করেছিলেন জাদেজা। এবার রোহিতের দলে ফিরলে সীমিত ওভারে ফের জাড্ডু ম্যাজিক দেখা যায় কিনা দেখার অপেক্ষায় সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর