,

নিজের জীবন দিয়ে বাবাকে বাঁচাল ৭ বছরের মেয়ে

news-image

নিজের জীবন দিয়ে বাবাকে বাঁচাল ৭ বছরের মেয়ে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মৃত্যুর হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান এই শিশু।

বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশনের দক্ষিণ পাশের সিগন্যাল এলাকায় ঘটনা ঘটে। মৃত লিজার বাড়ির কটিয়াদী উপজেলার চানপুর ইউনিয়নের মদিনাজপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি মানিকখালী রেল স্টেশনের সিগন্যাল অতিক্রম করার সময় বাবা হাসেন আলী রেল লাইনের ওপর মোটরসাইকেলসহ আটকা পড়েন।

এ সময় রেল লাইনের অপর পাশে থাকা সাত বছর বয়সী মেয়ে লিজা দৌড়ে এসে পেছন থেকে ধাক্কা দিয়ে বাবাকে পার করে দেয়। মেয়ের ধাক্কায় বাবা রেল লাইন পার হয়ে বেঁচে যান। এর ফাঁকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় লিজা।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লিজা মারা যায়। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর