,

হরিন এক লাফে ২৩ হাত যায়, আর বাঘ ২২ হাত , তবুও হরিনটি বাঘের শীকারে পরিনত হয় কেন জানেন?

news-image

হরিন এক লাফে ২৩ হাত যায়, আর বাঘ ২২ হাত,,,,,
তবুও হরিনটি বাঘের শীকারে পরিনত হয় 😰😰
কেন জানেন???
কারন হরিনটি ছুটবার সময় বার বার পিছনে তাকিয়ে দেখে বাঘটি পিছনে আছে কিনা, যার ফলে তার গতি কমে যায়,
কিন্তু বাঘটি অবিরাম তার সামনের লক্ষেই ছুটতে থাকে, এইতো আরেকটু গেলেই হরিনটাকে ধরে ফেলবো,
যার ফলে তার গতি আরো বেড়ে যায়,
এভাবেই একটা সময় বাঘটা তার লক্ষে পৌছে হরিনটিকে শিকার করে ফেলে,
,,,,,,,ঠিক তেমনি আপনার জিবনের লক্ষে পৌছানোর সময় অনেক বাধা আসতে পারে, কিন্তু পেছন ফেরে না তাকিয়ে সামনের লক্ষের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সাফল্য আপনার আসবেই…. 🙂

২য়######
যখন আমি বুড়ো হয়ে যাবো, একেবারে থুত্থুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি? একটু ধৈর্য ধরে রাখবি আমার ওপরে? ধর, যদি তোর দামী কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ? কিংবা, তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে? আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে! আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ! বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই করুণা করতে থাকে, তুই জানিস না!
আমি একদিন আর কানে শুনতে পাবো না, একবারে বুঝে ফেলবো না তুই কী বলছিস, তাই বলে আমাকে ‘বধির’ ডাকিস না! লাগলে না হয় আরেকটাবার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজে কলমে। আমাকে ক্ষমা করিস রে, আমি বুড়িয়ে যাচ্ছি!
আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না, বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার উপরে দাঁড়িয়ে, তেমনি করে?
কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মত বকবক করেই যাবো, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ, আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে, ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যানঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম?
আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে! গোসল করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু পানি লাগলেই ঠাণ্ডা লেগে যাবে! আমাকে দেখে নাক শিঁটকাস না প্লিজ! মনে আছে, ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই গোসল করতে চাইতিস না বলে? তুইও একটু ছুটতে পারবি না আমার বুড়ো হয়ে যাওয়া শরীরটার পাশে পাশে? বিশ্বাস কর, বুড়োদের এমনই হয়, হয়তো তুই বুঝবি একদিন, হয়তো…
হাতে যদি সময় থাকে, আমরা একসাথে গল্প করবো, কেমন? হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারাদিন একাই থাকি, আমার সময় যে একা ফুরোয় না। আমি জানি, তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি, আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস? তোর মনে আছে, কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম, শুনেই যেতাম? আর তুই বলেই যেতিস, বলেই যেতিস…
একদিন আসবে, বিছানায় পড়ে থাকবো, আমার একটু যত্ন নিবি সেদিন? আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি, যদি চাদরটা নোংরা করে দেই, আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ!
যখন সময় হবে, আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস। আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি!
আর ভাবিস না, যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো, তাঁর কানে কানে ফিসফিসিয়ে বলবো, যেন তোর মঙ্গল করেন, কারণ তুই আমাকে ভালোবেসেছিলি, আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি!
তোকে অনেক অনেক ভালোবাসি রে…

(সংগৃহীত। মুল লেখকের নাম জানা নেই। মুল লেখকের নাম জানা গেলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে)

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর