,

ধরা পড়লো ‘ইয়াবা রাণী’

news-image

কক্সবাজারের টেকনাফে ইয়াবা রাণী হিসেবে পরিচিত ইয়াসমিন আক্তার। তাকে দীর্ঘদিন ধরেই খুজছিল র‌্যাব পুলিশ। অবশেষে ধরা পড়েছেন ইয়াসমিন আক্তার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তার বাড়ি থেকে বস্তাভর্তি ইয়াবা জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বস্তায় ছিল ৭২ হাজার ২৯০ টি ইয়াবা।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ইয়াসমিন আক্তারের নাম গোয়েন্দাদের তালিকায় শীর্ষে থাকলেও তাকে ধরা যাচ্ছিলো না।বৃহস্পতিবার ইয়াবা রাণী হিসেবে খ্যাত ইয়াসমিন আক্তার (৩৩) ও তার সহযোগী মো. হাশেম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান জানান, ইয়াসমিনের বাড়ি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায়। তার স্বামীর নাম নূর মোহাম্মদ। বৃহস্পতিবার তার বাড়িতে পাচারের জন্য ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবার বস্তা নিয়ে পালানোর সময় ইয়াসমিন আক্তার ও রোহিঙ্গা নাগরিক মো. হাশেমকে হাতেনাতে ধরা হয়। হাশেম জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা। পরে বস্তা থেকে ৭২ হাজার ২৯০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। আর ইয়াবা পাচার কাজে তিনি ব্যবহার করেন রোহিঙ্গা নাগরিকদের। এদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর