,

এবার ভাইরাল ‘ডান্সিং আন্টি’

news-image

এবার ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ডান্সিং আন্টি। তবে এই সামাজিক মাধ্যমে বিখ্যাত হয়ে পড়ছেন আরও অনেকেই। আর এর তালিকাটা একেবারে ছোট নয়, প্রিয়া প্রকাশ ভারিয়ার, ডান্সিং আঙ্কেল থেকে ‘চায় পিলো ফ্র্যান্ডসের’ মহিলা। এবার ভাইরাল হলো ডান্সিং আন্টির ভিডিও।

কয়েক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সঞ্জীব শ্রীবাস্তব নামে এক ব্যক্তি প্রাণ খুলে নেচেছিলেন। সেই নাচের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট হতেই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে সঞ্জীব শ্রীবাস্তব ‘ডান্সিং আঙ্কল’ নামেই পরিচিত। একের পর এক তার নাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় সৌজন্যে রাতারাতি এতই জনপ্রিয় হয়ে উঠেন সেই আঙ্কল যে রিয়ালিটি শো’তেও আমন্ত্রণ পান। এমনকী স্ক্রিন স্পেস শেয়ার করেন সালমান খান এবং গোবিন্দোর সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার ভাইরাল হলো ডান্সিং আন্টির নাচ।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে এক নারীকে গানের তালে নাচতে দেখা যাচ্ছে। তবে নাচের চেয়ে বেশি একে একপ্রকার ব্যায়াম বললেও খুব একটা ভুল হবে না। ‘সুলতান’ ছবিতে সালমান খানের সেই ডান্স স্টেপটার কথা মনে আছে? যেখানে মেঝেতে শুয়ে পড়ে ঘুরে ঘুরে নাচছেন সুলতান। ডান্সিং আন্টির স্টেপ অনেকটা তেমনই। তবে এ বয়সে এ ভঙ্গিতে নাচা বেশ কঠিনই। তাও আবার শাড়ি পরে। আর তার নাচ দেখতে ভিড়ও জমিয়েছেন অন্যান্য নারীরা।

তাৎক্ষণিকভাবে এই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে শাড়ি পরার ধরন এবং সাজযোগ দেখে অনেকেরই ধারণা তিনি মারাঠি নারী। তাই আপাতত তাকে ডান্সিং আন্টি হিসেবেই ভারচুয়াল দুনিয়ায় পরিচয় করে দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর