,

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রিয়াজ-ফেরদৌস

news-image

প্রথমবারের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও রিয়াজ। খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ।

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগামী সফরে আমাকে আর রিয়াজকে তার সফরসঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া।

রিয়াজ বলেন, আমরা শুধু সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে যাব। এতে আমাদের আলাদা কোনও কার্যক্রম থাকবে না। আমরা (রিয়াজ ও ফেরদৌস) ৩০ সেপ্টেম্বর ঢাকায় ফিরব।

জানা যায়, আগামীকাল (২১ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। লন্ডনে দুদিনের যাত্রাবিরতির পর রোববার নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আরও জানা যায়, জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর