,

যুবকের মাথা ন্যাড়া করলেন কাউন্সিলর

news-image

কক্সবাজার চকরিয়া উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে ইব্রাহিম নয়ন নামের এক যুবকের।

বুধবার (১৯ সেপ্টেম্বর) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক ওই যুবককে একটি সেলুনে নিয়ে মাথা ন্যাড়া করা হয়। সেলুনের এক কর্মচারীকে বাধ্য করা হয় যুবকের মাথা ন্যাড়া করে দিতে।

এ ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।জানা গেছে, ইব্রাহিম নয়ন চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের আবদুল মালেকের ছেলে।

ভুক্তভোগী ইব্রাহিম নয়ন দাবি করেন, বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের চিরিঙ্গা কাঁচাবাজার এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করে অপর এক বখাটে। এ সময় ওই নারীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইব্রাহিম। তখন উত্ত্যক্তকারী সেই বখাটেকে ধরতে ওই নারী অনুরোধ করেন ইব্রাহিম নয়নকে। মূহুর্তের মধ্যে বখাটের ফোনে আরও কয়েকজন বখাটে পৌর শহরের এস আর প্লাজার সামনে উপস্থিত হয়। এ সময় ওই স্থান থেকে ইব্রাহিম নয়নকে ধরে নিয়ে যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হকের কার্যালয়ে। সেখানে তাকে শারীরিকভাবে মারধরের পর নিয়ে যাওয়া হয় সেলুনে। এর পর কাউন্সিলরের নির্দেশ মতো ন্যাড়া করে দেয়া হয় তার মাথা।

এ ব্যাপারে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মুজিবুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘যুবকটি মূলত মোবাইল ফোন চোর। সে পৌরসভার সওদাগরঘোনা এলাকার এক ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দেয়। এ সময় সে আমার সামনে পড়ে গেলে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীকে ফেরত দিই। পরে স্থানীয় জনতার দাবির পরিপ্রেক্ষিতে সেলুনে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দিই।’

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘ওই যুবক যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার নিয়ম। জনপ্রতিনিধি হলেও কারো আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার নেই। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর