,

অভিনয় করতে চাননি যে বলিউড সুন্দরীরা

news-image

বিনোদন ডেস্ক; চাকচিক্য ও গ্লামারে ঢাকা এক জগত বলিউড। সব তারকাদের স্বপ্ন থাকে জনপ্রিয়তা পাওয়ার। কিন্তু সবাই কি অভিনয় জগতে পা রাখতে চায়? বলিউডে এমন কিছু সুন্দরী তারকাও আছেন যাদের অভিনয় যাত্রা শুরু হয়েছে বাই-চান্স।

অনুশকা শর্মা: একটি ফ্যাশন ইভেন্টে যোগদান করতে বেঙ্গালুরু এসেছিলেন এই সময়ের হিট নায়িকা অনুশকা শর্মা। আর সেখানেই তার সাথে পরিচয় ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডকিক্সের। তিনিই না কি অনুশকাকে অভিনয় জগতে পা রাখার পরামর্শ দেন।

কঙ্গনা রানাউত: বর্তমানে বলিউডের কুইন তিনি। কিন্তু এই কুইনের বলিউডে আসার ইচ্ছা একেবারেই ছিল না। তাকে বলিউডে নিয়ে আসে পরিচালক অনুরাগ বসু। হঠাৎই একদিন কফি শপে কঙ্গনাকে দেখেন অনুরাগ। আর সেখানেই তাকে ‘গ্যাংস্টার’ ছবিটির জন্য অফার দেন এই পরিচালক।

ইলিয়ানা ডিক্রুজ: গোয়ার যে হোটেলে ইলিয়ানা ডিক্রুজের মা কাজ করতেন সেখানের ম্যানেজারই ইলিয়ানাকে মডেলিং করার পরামর্শ দেন। পরে ম্যানেজারের মাধ্যমে অভিনেতা এবং মডেল মার্ক রবিনসনের সঙ্গে ইলিয়ানার দেখা হয়। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও পরে সিনেমায় আসেন ইলিয়ানা।

বিপাশা বসু: কোনো দিন অভিনেত্রী হবেন ভাবেনও নি বিপাশা বসু। একবার কলকাতার এক হোটেলে অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সাথে পরিচয় হয় বিপাশার। তিনিই বিপাশাকে মডেলিং করার উপদেশ দিয়েছিলেন। প্রথমে র‍্যাম্প আর তার পরে বড় পর্দায় ক্যারিয়ার গড়েন বিপাশা।

প্রীতি জিন্টা: বর্তমানে অভিনয় না করলেও এক সময়ে বলিউডের তিন খানের সাথেই জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি জিন্টা। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক বিজ্ঞাপন নির্মাতার সাথে তার পরিচয় হয়। আর এভাবেই বিজ্ঞাপন থেকে অভিনেত্রী হয়ে যান প্রীতি জিন্টা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর