,

জালোটার সঙ্গে জ্যাসলিনের লিভ ইন নিয়ে বিষ্ফোরক শিল্পা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ভজন গায়ক তিনি। ৬৫ বছর বয়সেও তাঁর ভোজনের টানে মোহিত ভক্তরা। কিন্তু, বছর ৬৫-র ভজন গায়কের সঙ্গে সঙ্গে ২৮ বছরের যুবতী সম্পর্কে জড়ালেন, তা নিয়ে নাক কুঁচকে ওঠেন অনেকেই। বুঝতেই পারছেন, বিগ বস সিজন ১২-এর প্রতিযোগী অনুপ জালোটার কথাই বলা হচ্ছে।

বসের ঘরে যেদিন অনুপ জালোটার সঙ্গে হাজির হন জ্যাসলিন মাথারু, তখনই তাঁদের জুটি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এসবে প্রশ্নের মাঝেই অনুপ জালোটা বলেন, জ্যাসলিনের সঙ্গে নাকি ৩ বছর ধরে তাঁর লিভ ইন সম্পর্ক রয়েছে। অর্থাত ‘গুরু-শিষ্য’ সম্পর্কের পাশাপাশি জ্যাসলিন মাথারু অনুপ জালোটার প্রেমিকা বলে দাবি করা হয়। যা শুনে দর্শকদের পাশাপাশি বসের ঘরের প্রতিযোগীরাও একাধিক প্রশ্ন তুলতে শুরু করেন।

বিগ বস ১১-এর বিজয়িনী শিল্পা শিন্দে হাজির হন বসের ঘরে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ক্যামেরার সামনে শিল্পা বলেন, জ্যাসলিনের সঙ্গে অনুপ জালোটার সম্পর্ক নিয়ে এত প্রশ্নের কী আছে? অনুপ-জ্যাসলিন একা নন, যাঁরা এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন। এমন অনেক উদাহরণ রয়েছে। দু’জন মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে স্বাভাবিক হাবভাব করেন, তখন প্রশ্ন তোলার কী আছে বলেও পাল্টা প্রশ্ন করেন শিল্পা।

পাশাপাশি তিনি আরও বলেন, যে কোনও সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের ছোট হতে হবে, এবং পুরুষদের হতে হবে বড়। এমন ধারণা এখন পাল্টে গিয়েছে। তাই ৬৫ বছরের একজনের সঙ্গে যদি ২৮ বছরের যুবতির সম্পর্ক তৈরি হয়, সেখানেও পুরনো ধ্যান ধারণা সব ভেঙে ফেলা উচিত বলেও মন্তব্য করেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’-র ক সময়ের ‘অঙ্গুরি ভাবি’। প্রসঙ্গত, অনুপ জালোটা এবং জ্যাসলিন বসের ঘরে এক বিছানায় রাত কাটাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর শুরু হয় বিগ বস সিজন ১২। আগামী ৩ মাস ধরে চলবে এই জনপ্রিয় রিয়েলিটি শো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর