,

অনিশ্চয়তার মুখে শাকিবের শাহেনশাহ

news-image

বিনোদন প্রতিবেদক : শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ নুসরাত ফারিয়া। একইসাথে এই ছবির মাধ্যমে রোদেলা জান্নাতের অভিষিক্ত হওয়ার কথা।

প্রথমে কথা ছিল ২৪ আগস্ট এফডিসিতে সেট ফেলে একটি গানের শুটিং দিয়ে শুরু হবে ‘শাহেনশাহ’। পরে সেটি পিছিয়ে ২৮ আগস্ট থেকে কক্সবাজারে শুটিং করার সিদ্ধান্ত নেন পরিচালক। পরে সে তারিখও বদলে ৮ সেপ্টেম্বর থেকে পুবাইলে শুটিং শুরু করার কথা। কিন্তু সেটিও হয়নি।

শেষ পর্যন্ত ফারিয়াকে জানানো হয় ১৭ সেপ্টেম্বর থেকে টানা শুটিং চলবে। কিন্তু গতকাল পর্যন্তও ক্যামেরা ওপেন করতে পারেননি পরিচালক। এর আগে ১৭ তারিখের বিষয়টি হলফ করে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন পরিচালক শামীম আহমেদ রনী।

ছবিটিতের অভিনয় করার কথা রয়েছে একজন নবাগতার। রোদেলা জান্নাত নামের ওই নবাগতা বলছেন, আমি শাহেন শাহ ছবিতে অভিনয়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু কেন পেছাচ্ছে এই ছবির শুটিং-এর তারিখ।

এর আগে ছবিটির প্রযোজক সেলিম খাঁ বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই শুটিং এর তারিখ জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত শুটিং নিয়ে কোনও কথা শোনা যাচ্ছে না। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানাতে পারছেন না ছবির শুটিং তারিখ। এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কী ভাবছেন ফারিয়া? ‘এক মাস ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। জানি না কোন কারণে বারবার শুটিং পেছাচ্ছে। তবে শুনেছি, প্রযোজক ব্যস্ত সময় পার করছেন বলে প্রডাকশনের দিকে নজর দিতে পারছেন না। এখন অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই’—বললেন ফারিয়া। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর