,

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম কি আজ খেলবেন? বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে ভক্তদের আগ্রহ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ঘিরেই। পাঁজরে চোট পেয়েছেন মুশফিক। ব্যথা নিয়েই খেলেছেন শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ। ওই ম্যাচে খেলেন ক্যারিয়ারসেরা (১৪৪) ইনিংস। তবে টাইগারদের সুপার ফোরে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে মুশফিককে বিশ্রাম দেওয়া হতে পারে। দুদিন আগে থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে এমনই গুঞ্জন।

ভক্তরা তাই জানতে মরিয়া। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের চেয়েও কিছু ভক্তের কাছে মুশফিকের খেলা না খেলার গুরুত্ব যেন অনেক বেশি! গতকাল অবশ্য অনুশীলনে দেখা গেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। তবে যতটুকু জানা গেছে, আফগান ম্যাচে মুশফিকের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে বাতাসে মিলছে না গোলা-বারুদের গন্ধ। এক ম্যাচ বাকি থাকতেই দুদলের এশিয়া কাপের সুপার ফোরে খেলা নিশ্চিত হওয়াটাই হয়তো এর কারণ। দুদল ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। মাশরাফি-সাকিবদের মতো নির্ভার থাকছেন রশিদ খান, নবিরাও! ম্যাচে হার-জিত থাকবেই। তবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে না! বরং সুপার ফোর নিয়েই ভাবছেন তারা।

বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। এশিয়া কাপে দুর্দান্ত শুরু করতে পেরেছেন। শ্রীলংকার বিপক্ষে দেখিয়েছেন নিজেদের শক্তিমত্তা। বিশাল জয়টাই (১৩৭ রান) তাদের বাড়তি প্রেরণা। আফগানিস্তানকে মাশরাফিরা সমীহ করছেন। তবে জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করতে চাইছেন তারা। তার পরও প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবতে চাইছেন না। বরং সুপার ফোর নিয়েই রণপরিকল্পনা সাজাচ্ছেন স্টিভ রোডসের শিষ্যরা!

৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশের পছন্দের ফরম্যাট। বাংলাদেশ এ ফরম্যাটে দেশে ও দেশের বাইরে সাফল্যের ভেলায় ভাসছে। তার পরও আফগান ম্যাচের আগে কিছুটা হলেও ‘ভয়’ থেকেই যাচ্ছে! কিছু দিন আগেই যুদ্ধবিধ্বস্ত এই দেশটির কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি যে পিছু তাড়া করে ফিরছে।

যদিও বাংলাদেশের খেলোয়াড়রা অতীত নিয়ে ভাবছেন না। বরং তাদের চোখ সামনেই। ওয়ানডেতে দুদল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে হার দুটিতে। ওয়ানডেতে ২০১৬ (১ অক্টোবর) সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। দুই বছর পর আজ এশিয়া কাপের ম্যাচে মাঠে নামছে দুদল।

এশিয়া কাপে বাংলাদেশের মতো আফগানিস্তানও দারুণ সূচনা করেছে। তারাও শ্রীলংকাকে হারিয়েছে বড় (৯১ রানে) ব্যবধানে। রহমত শাহ, শাহজাদ, ইসহসানউল্লাহ, শহিদিরা ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়েছেন। ঘূর্ণি জাদুতে ম্যাথুসদের বিধ্বস্ত করেছেন মুজিবুর, রশিদ, নবিরা। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ভাবা হচ্ছে আফগানিস্তানের স্পিনারদের।
মাশরাফি প্রতিপক্ষকে সমীহ করছেন। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তাদের সামর্থ্য আছে। রশিদ, মুজিবুররা ভালো স্পিনার। তবে তারাও প্রস্তুত। মাশরাফি জানিয়েছেন, জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন।

চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার অভাব পূরণ হওয়ার নয়! যতটুকু জানা গেছে, তাতে লিটনের সঙ্গে ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সাকিবের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে! বিশ্বসেরা অলরাউন্ডারের আঙুলে চোট রয়েছে। মুশফিকের মতো সাকিবকে নিয়েও দোটানায় টিম ম্যানেজমেন্ট! সুপার ফোরে খেলা নিশ্চিত হওয়ায় তারা এই দুই ক্রিকেটারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। অবশ্য মুশফিক-সাকিবের ব্যাপারে ম্যাচ শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

শেষমেশ যদি সাকিবও না খেলেন তা হলে ওয়ান ডাউনে দেখা যেতে পারে মুমিনুল হককে। এ ছাড়া পরখ করে দেখা হতে পারে আরিফুল হককেও। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন প্রথম ম্যাচে বিবর্ণ মোসাদ্দেক হোসেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর