,

নারী গলফারকে ধর্ষণের পর টুকরো করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নারী গলফার সেলিয়া বারকুয়েন আরোজানেমাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার দেহকে টুকরো টুকরো করে গলফ কোর্টের বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সেলিয়া বারকুয়েন আরোজানেমা যুক্তরাষ্ট্রের ‘র‌্যাঙ্কড’ তালিকাভুক্ত নামী গলফার। গত মঙ্গলবার গলফ কোর্সে অনুশীলন করার পর আরোজানেমা তার ঘরে ফিরে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে দেহকে টুকরো টুকরো করে গলফের মাঠেই ছুঁড়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ড্যানিয়েল রিচার্ডস নামে তার এক ছেলে বন্ধুকে গ্রেপ্তার করেছে লোয়া প্রদেশ পুলিশ।

গলফ কোর্সে স্থানীয় গলফাররা অনুশীলন করতে এসে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন। পরে কিছুদুর এগিয়ে আরও একটি ব্যাগ পান তারা। আলাদা আলাদা কয়েকটি ব্যাগে আরোজানেমার দেহের বিভিন্ন অংশ পেয়েছিলেন তারা। পরে লোয়া প্রদেশের আমেসের পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহের অংশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্ডিপেন্ডেন্ট আরও জানিয়েছে, ময়নাতদন্তের পর লোয়া পুলিশ জানিয়েছে, আরোজানেমাকে হত্যার আগে কয়েকবার ধর্ষণ করা হয়। ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহে ড্যানিয়েল রিচার্ডস নামে আরোজানেমার এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

স্পেনের পুয়েন্তে সান মিগুয়েলের বাসিন্দা সেলিয়া বারকুয়েন আরোজানেমা একজন গলফার ছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি লোয়া প্রদেশের সেরা অ্যাথলিট। এছাড়া বিখ্যাত গলফ ম্যাগাজিন ‘গলফউইক’-এর বিচারে দেশের গলফ র‌্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে ছিলেন তিনি। ‘লোয়া স্টেট ইউনিভার্সিটি’-র তৃতীয় গলফার হিসেবে ‘ইউএস ওমেন্স ওপেন চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর