,

জয় দিয়ে উয়েফা মিশন শুরু করলো রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুভ উদ্বোধন করল রিয়াল মাদ্রিদ। ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হুলেন লোপেতগুইয়ের শিষ্যরা।

বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একটি করে গোল করেছেন ইসকো, গেরেথ বেল ও মারিয়ানো।
এদিন পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের কাছেই। শুরু থেকেই রোমার বারে আক্রমণ চালাতে থাকে রিয়াল শিবির।

২৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখতে হয় স্পেন ও রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসকে। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের বাইরে রিয়াল উইঙ্গার ইসকো ফেলে দেন ড্যানিয়েল ডি রসি। এতে হলুদ কার্ড পেতে হয়ে ইতালির হয়ে খেলা এই মিডফিল্ডারকে। ফ্রি কিক নিয়ে গোল পান ইসকো। স্প্যানিশ তারকার গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে উয়েফার বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইতালিয়ান দলটি। তবে রিয়ালের হয়ে খেলা কোস্টারিকান গোল কিপার কেইলর নাভাস আক্রমণগুলো রুখতে থাকেন।

অন্যদিকে পর পর দুটি সুযোগ মিস করার পর ৫৮তম মিনিটে দলকে আবারও এগিয়ে দেন বেল। লুকা মদ্রিচের দেয়া পাসে বাম দিক থেকে এগিয়ে গিয়ে রোমার জালে জড়ান বলটি।

ম্যাচের ৭৬তম মিনিটে রোমার হয়ে খেলা বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকো হলুদ কার্ড দেখেন। অন্যদিকে ম্যাচের একদম শেষভাগে মার্সেলোর বাড়ানো বল নিয়ে দূরপাল্লার শটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোল করেন মারিয়ানো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর