,

আরেক যোদ্ধার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমির

news-image

বিনোদন ডেস্ক: একের পর এক চমক হাজির করছে ‘থাগস অব হিন্দুস্তান’। অমিতাভ বচ্চন, আমির খানের একসঙ্গে অভিনয় করাটাই ছিল বলিউডের বড় চমক। আর গত সপ্তাহে ছবিটির নির্মাতা জানিয়েছিলেন, ছবিটির চরিত্রদের সঙ্গে মোশন পোস্টারের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে।

এরপর অমিতাভ বচ্চনের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করা হয়। ছবিটিতে ‘খোদাবক্স’ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। এবার প্রকাশ করা হলো ফাতিমা সানা শেখের ‘ফার্স্ট লুক’। আমির খান তার টুইটারে মোশন পোস্টারটি শেয়ার করে পরিচয় করিয়ে দিলেন জাফিরার সঙ্গে।

সেখানে তীর-ধনুক হাতে নিয়ে যোদ্ধা বেশে হাজির হন ফাতিমা সানা শেখ। দেখা যাবে জাফিরা চরিত্রে। মোশন পোস্টারে গায়ে যুদ্ধের ভারী পোশাক। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা, সঙ্গে রয়েছে সামঞ্জস্যপূর্ণ সুর।

টুইটারে মোশন পোস্টার শেয়ার করে আমির খান লিখেছেন, ‘দেখে নিন এই যোদ্ধাকে, যার নজর থেকে সাবধান।’ এর আগে ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে প্রশংসিত হন ফাতিমা সানা শেখ। ‘থাগস অব হিন্দুস্তান’ এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

ছবিটি নির্মিত হয়েছে যশ চোপড়ার ব্যানারে। এটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। চলতি বছরের ৮ নভেম্বর মুক্তি পাবে ‘থাগস অব হিন্দুস্থান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর