,

‘এস এম সোলায়মান প্রণোদনা’ পাচ্ছেন বাকার বকুল

news-image

বিনোদন প্রতিবেদক : থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৮’ পাচ্ছেন অভিনেতা ও নাট্যনির্দেশক বাকার বকুল। আগামী ২২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা- ২০১৮’।

এবারের আয়োজনে স্মারক বক্তৃতা প্রদান করবেন লেখক-গবেষক সাজেদুল আউয়াল। প্রধান অতিথি থাকবেন নাট্যজন ম. হামিদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী ও নাট্যকার মাসুম রেজা। এছাড়া থাকবে এস এম সোলায়মানের লেখা ‘সুনাই কইন্যার পালা’ নাটকের সঙ্গীত পরিবেশনা। পরিবেশন করবে মহাকাল নাট্য সম্প্রদায়।

প্রয়াত এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতি বছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট।

এর আগে এস এম সোলায়মান প্রণোদনা গ্রহণ করেছে আমিনুর রহমান, সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, রামিজ রাজু এবং পাবনা চাঁটমোহরের সমন্বয় থিয়েটার, মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার, হবিগঞ্জের প্রতীক থিয়েটার।

এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের আসামের ডিগবয় শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোলায়মান নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ৩০টিরও বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এ নাট্যব্যক্তিত্ব। নাট্যকর্মে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক (মরণোত্তর) পান তিনি।২০০১ সালের ২২ সেপ্টেম্বর মাত্র ৪৮ বছর বয়সে এস এম সোলায়মানের অকালপ্রয়াণ ঘটে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর