,

কারাগার থেকে মুক্ত নওয়াজ ও তার মেয়ে

news-image

অনলাইন ডেস্ক: অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন দুর্নীতি মামলায় দণ্ডিত পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ,তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং মেয়ে জামাই মোহাম্মদ সফদার।

পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় আদিয়ালা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে বুধবারই তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। চলতি বছর নওয়াজ শরিফ, তার মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা করেন দুর্নীতিবিরোধী আদালত।

গত জুলাই মাসে দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। অপরদিকে তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও সফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য লন্ডন থেকে লাহোরে ফেরার পর বিমানবন্দরেই তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আতহার মিনাল্লাহ বলেন, বেশকিছু অ্যাপার্টমেন্টের মালিকানায় নওয়াজের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড এবং এক কোটি পাঁচ লাখ ডলার জরিমানা, তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড এবং ২৬ লাখ ডলার জরিমানা এবং মরিয়মের স্বামী সফদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এর আগে গত এপ্রিলে নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। দুর্নীতিবিরোধী একটি আদালতে নওয়াজ শরিফ এবং তার পরিবারের ওই দুই সদস্যের বিরুদ্ধে আরও দুই দুর্নীতিবিরোধী মামলার শুনানি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর