,

আখাউড়ায় এক মাদক ব্যবসায়ির কারাদন্ড

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে জামাল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া হীরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবির সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান।
জানাগেছে, গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবির সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে হীরাপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় জামাল মিয়াকে ইয়াবাসহ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর থেকে ভ্রাম্যমান আদালত আটক করে । নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক জামাল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর