,

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইনের পাশ থেকে মুছা মিয়া (২৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ  উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে আমনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুছা উপজেলার চরচারতলা গ্রামের মৃত আব্দুল্লাহ্ মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের পাশে স্থানীয়রা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কর। ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে বুকে ও পিঠে আঘাত করে ওই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস লাশ উদ্ধারের সত্যতা  নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে