,

সানি লিওন এবার অমিতাভ শাহরুখদের কাতারে

news-image

বিনোদন ডেস্ক।। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান কিংবা সালমান খানের সঙ্গে এক সারিতে এবার সানি লিওন। রাজধানীর মাদাম তুসোর মিউজিয়ামে বসল সানি লিওনের মূর্তি।মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন সেই মূর্তির।

সানি বলেন, ‘আমি অসম্ভব খুশি এ মূর্তিটা দেখে। এত নিখুঁত এটা। অনেক দিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এ মূর্তিটা তৈরি করতে। এ ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’ খবর আনন্দ বাজার।

সানির কথায়, ‘এ মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তার মূর্তি বসল। এটা ভেবেই তার অসম্ভব ভালো লেগেছে।’

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি। বললেন, ‘নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।’

তবে শুধু সানি নন, তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন সানির মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

সানি এর আগেও জানিয়েছিলেন, ‘মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমায় সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা। এটা আমি কখনো ভুলতে পারব না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর