,

বোনকে চার দিনে একটা রুটি খেতে দিতেন ভাই!

news-image

ডেস্ক রিপোর্ট : নিজের বোনকে দুই বছর ধরে বন্দি রেখে নির্যাতন করায় ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ)-এর কর্মকর্তারা মঙ্গলবার নাটকীয় এক অভিযানে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন।

নির্যাতিত মহিলার নাম প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন অভুক্ত থাকায় তিনি এতোটাই শুকিয়ে গেছেন যে হাঁটতে বা কথা বলতে পারছেন না। এমনকি তিনি কাউকে চিনতেও পারছেন না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ‘তার বয়স ৫০, কিন্তু দেখে মনে হচ্ছে ৯০ বছর’ বলেন ডিসিডব্লিউ’র প্রধান স্বাতি মালিওয়াল।

স্বাতি জানান, উদ্ধার করতে গিয়ে তারা গিয়ে দেখেন খোলা ছাদ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। কটূ গন্ধে টেকা দায়।আর সেখানেই নিজের মল-মূত্রের মধ্যে জবুথবু হয়ে পড়ে রয়েছেন হাড্ডিসার এক বৃদ্ধা। কয়েকশ’ মাছি ভনভন করছে তাঁর চারপাশে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লির রোহিণী এলাকার একটি বাড়ি থেকে মহিলা কমিশনের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করেন।

ভাইয়ের হাত থেকে বড়বোনকে উদ্ধার করতে সাহায্য চেয়ে কমিশনের কাছে ফোনটা করেছিলেন আরেক ভাই। রোহিণীতে নিজের বাড়িতে দিদিকে আটকে রেখে অত্যাচার চালাচ্ছেন দাদা, এই অভিযোগ জানিয়ে কমিশনের ফোন করেন তিনি।

সেই ফোন পেয়েই ওই বাড়িতে হানা দেন মহিলা কমিশনের সদস্যরা। তবে অভিযোগ, বাড়ির মালিক কিছুতেই গেট খুলতে চাইছিলেন না। বাধ্য হয়েই তখন পুলিশকে ডাকতে হয় বলেই জানিয়েছেন কমিশনের এক সদস্য।

পুলিশ এসে লাগোয়া বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে। যেখানে মহিলা পড়ে ছিলেন, সেখানকার অবস্থা দেখে পুলিশও আঁতকে ওঠে।

পুলিশ জানিয়েছে, মহিলাকে যখন উদ্ধার করা হয় তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কাউকে চিনতেও পারছিলেন না। আপাতত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

অভিযোগ, গত দু’বছর ধরে মহিলাকে নিজের বাড়িতে আটকে রেখেছেন তার ভাই। দিনের পর দিন অত্যাচার চলতো তার উপর। মারধর তো ছিলই, সঙ্গে খেতে না দেয়া এবং অপরিচ্ছন্ন জায়গায় ফেলে রাখা- গত দুই বছর ধরে এটাই ছিল রুটিন।

চার দিনে এক দিন খেতে দেয়া হতো মহিলাকে। তা-ও আবার একটা রুটি। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল যে আর কিছু দিন এমন চললে পরিণতি হয়তো আরও ভয়ানক হতে পারত, এমনটাই মনে করছে মহিলা কমিশন।

বিবিসি জানায়, নির্যাতনের অভিযোগে ওই মহিলার ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তারা কেন ওই নারীকে নির্যাতন করছিলেন তাও তদন্ত করছে পুলিশ। উৎস : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর