,

কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসেন পরীমনি

news-image

হালে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একের পর এক সফল ছবির মধ্য দিয়ে প্রতিনিয়তই নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। কিন্তু এই ঢালি সুন্দরীর ব্যক্তিজীবনের ভাবনাগুলো কেমন- কেউ কি তা জানেন। এবার নায়িকা নিজেই জানিয়েছেন নিজেকে নিয়ে ভাবনাগুলো।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজস্ব অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমনি। উপরে ক্যাপশনে লিখেছেন-

যার বাংলা করলে দাঁড়ায়- “নিজেকে ভালোবাসা, হ্যাঁ আমি এটা করি। সব কিছু নয়, তবে কিছু ভালো আর কিছু মন্দ তো আমি ভালোবাসিই। আমি আমার খ্যাপাটে জীবনযাপনকে দারুণ ভালোবাসি।”

“আমি সংযম ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমি উপভোগ করি কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতাকে। আর ভালো লাগে- যখন কর্ম ক্লান্তিতে আমার চোখটা বুজে আসে।”

“মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে- এটা আমার অন্যতম ভালোবাসার জায়গা। এমনকি এতে যদি আমার মন ভাঙে, তারপরও। আমি আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যা ঘটবে সবকিছু নিয়েই গর্বিত।”

‘মহুয়া সুন্দরী’, ‘স্বপ্নজাল’ ও ‘অন্তরজ্বালা’র মতো ছবিতে অভিনয় করে গত কয়েক বছরে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পরীমনি।

আগামী পরীমণি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে কায়েস আরজুকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর