,

‘গডফাদার থাকলেও কাস্টিং কাউচ থেকে বাঁচতে পারবে না’

news-image

শোবিজ জগতে গডফাদার থাকা দরকার তবে তার মানে এই নয় যে এর ফলে আপনি কাস্টিং কাউচ থেকে বেঁচে যাবেন। এই দাবি করেছেন মারাঠি অভিনেত্রী নেহা পেন্ডসে।

যেহেতু ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই মানে বাপ-চাচা বা আত্মীয়দের কেউ আগে সিনেমায় ছিলেন না তাই নেহার এ পর্যন্ত আসার লড়াইটা খুব কঠিন ছিল।

দর্শকদের কাছে নতুন কোনো মুখ নন এবারের বিগবস সিজন ১২-এ অংশ নেওয়া নেহা পেন্ডসে। দেবদাস, দাগ দা ফায়ার, তুমসে আচ্ছা কৌন হ্যায় সহ প্রভৃতি ছবিতে ছোট খাটো চরিত্রে দেখা গেছে তাকে।

১৯৮৪ সালের ২৯ নভেম্বর মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রীকে গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল পারোসন, হাসরাতেঁ ও খুশিতে দেখা গেছে। দশ বছর বয়স থেকে টিভিতে অভিনয় শুরু করেন। ১৯৯৯ সালে সানি দেউলের সঙ্গে পেয়ার কোই খেল নাহি ছবিতে অভিনয় করেন।

তিনি জানান, সিনেমা প্রযোজক-পরিচালকরা তাকে কাস্টিং কাউচে নিতে চেয়েছিল। তবে তাদের সঙ্গে রাত কাটিয়ে সিদ্ধি সাধনের প্রস্তাবে সাড়া দেননি। ইন্টারভিউতে তিনি দাবি করেন, যারা প্রযোজক-পরিচালকদের কথা মেনে তাদের খুশি করতে পেরেছে তারা এখন টপে আছে। তবে কাস্টিং কাউচে নিজেকে বিকিয়ে দিয়ে ‘টপে’ থাকা কারো নাম বলেননি নেহা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর