,

অমিতাভ-শাহরুখের পাশে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সানি লিওন এবার জায়গা পেলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানা গেলো। ভারতের রাজধানী দিল্লির মাদাম তুসো জাদুঘরে বসানো হয়েছে সানি লিওনের মোমের মূর্তি।

অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান, সালমান খানের পাশে এক সারিতেই রাখা হয়েছে সানি লিওনকে। গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি লিওন নিজেই উদ্বোধন করলেন এই মূর্তি।

এসময় সানি লিওন বলেন, আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে।এত নিখুঁত এটা। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করেছেন আমার এই মূর্তিটা তৈরি করতে। এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, এই জাদুঘর মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। আর এই জাদুঘরে আমার মূর্তি বসানো হলো, এটা ভেবেই অসম্ভব ভা লাগছে। নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।

শুধু সানি লিওন নন, তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন এই মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর