,

নাজিব রাজাক আবারও গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার কুয়ালালামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) ফান্ডের ৬২ কোটি ৮০ লাখ ডলার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) জানিয়েছে, আগামীকাল আদালতে তোলার আগে নাজিবের বক্তব্য নেওয়া হবে। এ কাজে তারা পুলিশের সহায়তা নেবে।

নাজিব এর আগে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমাকৃত ৬২ কোটি ৮০ ডলারের উৎস সম্পর্কে বলেছেন, এসব অর্থ সৌদি আরব তাকে দিয়েছে। এ সংক্রান্ত কিছু দলিলপ্রমাণও তিনি তুলে ধরেছেন। সৌদি আরব কেন তাকে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনো কোনো সূত্র বলছে, সৌদি রাজপরিবারের স্বার্থ নিশ্চিত করতে রাজাককে বিপুল অংকের অর্থ ঘুষ হিসেবে দিয়েছে তারা।

এর আগে গত ৩ জুলাই দুর্নীতির অভিযোগে কুয়ালালামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের একদিন পরই এই সাবেক প্রধানমন্ত্রীকে জামিনে মুক্তি দেয় দেশটির আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর