,

বিএনপি আইন মানে না, সংবিধানও না : কাদের

news-image

নিউজ ডেস্ক : বিএনপি আইন মানে না, সংবিধান মানে না। নিয়ম মানে না। আইনের প্রতি বিএনপির অনাস্থা চিরজীবন ছিল। তাদের কথা হচ্ছে মানি না, মানবো না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বুধবার) রাজধানীর ঢাকা ক্লাবে নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুভ মহরত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে অনেক বার কান্নাকাটি করেছে। এ পর্ব শেষ করে তারা সবশেষ জাতিসংঘে গিয়েও নালিশ করল। জাতিসংঘে গিয়ে তারা বাংলাদেশকে ছোট করল। দেশ ও দেশের জনগণকে তারা অপমান করল।

তিনি বলেন, জাতিসংঘ বিএনপিকে আমন্ত্রণ করেনি। মহাসচিবের আমন্ত্রণের ভুয়া সংবাদ তারা দিয়েছে। তারা ৩০ হাজার ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করে এ আলোচনার ব্যবস্থা করেছে। জাতিসংঘের তৃতীয় পর্যায়ের এক কর্মচারী এসে তাদের সঙ্গে আলাপ করেছে।

কাদের বলেন, নির্বাচনের মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশনের উপর। সরকার নির্বাচন পরিচালনার জন্য কমিশনকে সহায়তা করবে। নির্বাচন পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনস্থ হবে।

সেতুমন্ত্রী বলেন, আমার লেখা উপন্যাস নিয়ে ছবি হবে, সিনেমা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এক্ষেত্রে আমি মনে করি আমি একজন ভাগ্যবান মানুষ। শুভ মহরত অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য-প্রতিমন্ত্রী তারানা হালিমসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর