,

ইন্দ্রনীল এখন ঢাকায়

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ঢাকায় এসেছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশের নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ ছবির শুটিংয়ে অংশ নিতে ইন্দ্রনীলের এই ঢাকা সফর বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে তিনি শুটিংয়ে অংশ নেবেন। টানা ১০ দিন ঢাকা এবং আশেপাশের এলাকায় ‘নন্দিনী’ ছবির শুটিংয়ে অংশ নেবেন ইন্দ্রনীল।

পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করছেন নাজিরা মৌ।

একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে ‘নন্দিনী’ ছবিতে। পাঁচ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে রাসেল নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। প্রথমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

‘নন্দিনী’ছবিতে পলাশ চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল। এছাড়া ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মুনিরা ইউসুফ মেমী অভিনয় করবেন। ছবির পুরো অংশের শুটিং হবে বাংলাদেশে। নির্মাতা ছবিটি মুক্তি দিতে চান পরের বছরের ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহায়।

কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে বাংলাদেশের ছবিতে অভিষেক হয় ইন্দ্রনীলের। সবশেষ তাকে দেখা যায় ‘সম্রাট’ ছবিতে। এবার অভিনয় করছেন ‘নন্দিনী’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর