,

‘বয়সটা বেড়েছে বলে হয়তো ফিল করেছে বিয়ে করতে হবে’

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের এখন এটাই পরিচয়। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। তার সাফল্য নিয়েই আড্ডা জমল শুটিং শেষের মেকআপ রুমে। তবে ছুঁয়ে থাকল অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের সাতকাহন। ৭ সেপ্টেম্বর। আনন্দবাজারের সাক্ষাত্কারে অঙ্কুশ বলেছেন, ‘এক বছরের মধ্যে বিয়ে করব’।

আপনাদের বিয়ের ডেট তা হলে ফাইনাল তো?

(মুচকি হাসি) আমাকে সবাই এই প্রশ্নটা করছে। ও নিজে থেকে কেন বলেছে জানি না। ওর বয়সটা বেড়ে গিয়েছে বলে ও হয়তো ফিল করেছে বিয়ে করতে হবে। আসল কারণটা যদিও আলাদা (হাসি)।

সেটা কী?

ওর এক্স গার্লফ্রেন্ডদের পর পর বিয়ে হয়ে গিয়েছে। তাদের বাচ্চারা অঙ্কুশ আঙ্কেল বলে ফোন করে এখন। সেটা থেকেই হয়তো ওর মনে হয়েছে এ বার বিয়ে করা উচিত। বা কোনও মহিলা হয়তো ওর লাইফে আছে যার থেকে মুক্তি পাওয়ার জন্য এ বার বিয়ে করবে ভেবেছে (অট্টহাসি)। তবে সত্যিই এখনও বিয়ের কোনও প্ল্যান হয়নি। হলে ডেফিনেটলি জানাব। কারণ আমাদের লুকোনের কিছু নেই।

কত বছরের সম্পর্ক আপনাদের?

সাত বছর। আসলে অঙ্কুশ আমাকেও বলছিল, সেটল করা কি উচিত? আমি বললাম মায়ের সঙ্গে কথা বলে দেখ। আমাকে বলে কোনও লাভ হবে না। মাকে বলতে হবে। তার পর কোনও ডিসিশন হলে দেখা যাবে।

অনেকদিন পর ‘ফাগুন বউ’-এ কাজ করছেন। খুবই জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক। কামব্যাকে এই জনপ্রিয়তার রহস্য কী?

দেখুন, ‘সাত পাকে বাঁধা’র পর নিজের জন্য দু’বছরের একটা গ্যাপ চেয়েছিলাম। ওই সিরিয়ালটাও খুব পপুলার ছিল। রাস্তায় তখন কেউ ঐন্দ্রিলা বলে ডাকত না। এখনও ‘ফাগুন বউ’য়ের সেটেও লোকে ‘সাত পাকে বাঁধা’র চরিত্র ‘দুষ্টু’ বলে ডাকে। সেই ইমেজটা মুছতে চেয়েছিলাম পরের কাজটা করার জন্য। তা ছাড়া পর পর কাজ করতেও পারি না আমি। বরং একটা শেষ করে একটু রিল্যাক্স করতে চাই। নিজেকে গ্রুম করতে চাই। আর চার বছর গ্যাপের পর এই প্রজেক্টটা যে করলাম সেটা যে ভুল সিদ্ধান্ত ছিল না, সেটার প্রমাণ এর জনপ্রিয়তা। তবে চার বছর গ্যাপ নিতে চাইনি। বাবার হঠাত্ মৃত্যু, আর তার পর আরও দু’বছর কেটে গিয়েছিল চোখের নিমেষে…। ফলে রহস্য কী জানি না, দর্শক ভালবাসছেন, ভাল লাগছে।

আপনি আর অঙ্কুশ তো মুম্বই গিয়েছিলেন, গ্রুমড হতে?

ইয়েস। মুম্বইতে যাওয়ার আগে এই হাউজ থেকেই অফার ছিল, করিনি। লীনা (গঙ্গোপাধ্যায়) আন্টিকে বলেছিলাম, টেলিভিশন করলে আমি তোমার সঙ্গেই করব। তখন বলেছিলাম, যে প্রজেক্টটার জন্য ডাকছ, আমার মনে হয় আমি পারব না। তোমার নেক্সট প্রজেক্টের আগে তো কিছুটা সময় আছে। আমি একটু গ্রুম করি নিজেকে। কলকাতা থেকে ডিটাচ হতে চেয়েছিলাম। কারণ এখানে থাকলেই নানা রকম কাজের অফার আসে। তাতে মাথাটা ঘুরে যায়। পাঁচ মাসের ভাল প্রসিডিওর ছিল আমাদের।

আপনার প্রথম হিট তো ‘সাত পাকে বাঁধা’?

দেখুন, ১৫ বছের হল ইন্ডাস্ট্রিতে। প্রথম অভিনয় ‘বন্ধন’ সিনেমা বা ‘স্রোত’ নামের একটা ধারাবাহিক। এই মুহূর্তে মনে পড়ছে না। যা যা কাজ করেছি ছোট থেকে সবাই দেখেছে কিন্তু। ‘রানি কাহিনি’, ‘খেলা’, ‘তিথির অতিথি’…। তবে অ্যাজ আ হিরোইন ‘সাত পাকে বাঁধা’ প্রথম হিট।

এই যে আপনি আর অঙ্কুশ একই প্রফেশনে আছেন, কোনও সিদ্ধান্ত নিতে অঙ্কুশ কতটা সাহায্য করেন?

আমার কোনও ডিসিশনের ওপর ও কিছু চাপিয়ে দেয় না। আমার কিছু কনফিউশন হলে আমি ওকে ফোন করি। এটা করা উচিত নাকি উচিত নয়, জানতে চাই। মাও বলে অঙ্কুশের সঙ্গে কথা বল না…। ও আমার থেকে ছ’বছরের বড়। ম্যাচিওরিটি আলাদা। গাইড করে দেয়। ওর কথা হল, এই কাজটা করলে এগুলো নেগেটিভ, এগুলো পজিটিভ। এ বার তুমি দেখে নাও। আমাকে অনেকে বলেছে, তোকে অঙ্কুশ কাজ করতে দেয় না? আমি বলি, এ সব কোথা থেকে জানলে? ওর মেন্টালিটি হচ্ছে, তুমি কাজ কর, নাম কর। তোমার জায়গাটা সব সময় থাকুক।

এ তো পজিটি, আপনি কি ডমিনেট করেন অঙ্কুশকে?

না। ডমিনেট কেউ কাউকে করে না। আমার অ্যাটিটিউডের জন্য ও আমাকে ভয় পায়…।

কোনও স্পেশ্যাল নামে ডাকেন একে অপরকে?

না! ও একটা নাম দিয়েছিল আমার, হাম্পি। ভালবেসে দেওয়া নাম। প্রথম প্রথম আমিও খুব গদগদ ছিলাম। এখন দু’জনেই হাসি। এমনও হয়েছে শপিং মলে ও আমাকে ডাকছে, এই কালো জামা, কালো জামা… (হাসি)।

অঙ্কুশই আপনার প্রথম বয়ফ্রেন্ড?

হুম। তবে ওর হিসেবটা একদম আলাদা।

সেটা কেমন?

কাকিমা মানে অঙ্কুশের মায়ের থেকে আমি যা জেনেছি আমি ওর ২২-২৩ নম্বর গার্লফ্রেন্ড হব হয়তো।

তাতে আপনার কোনও সমস্যা নেই?

না না। ওর এক্স গার্লফ্রেন্ডরা ওকে এখন ছেলের মতো ট্রিট করে। ও হয়তো ভাবে যে, আমাকে কাকু বলে ডাকছে যারা, তাদের হয়তো বাবা বলে ডাকার কথা ছিল… (অট্টহাসি)। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর