,

বেঁচে থাকতে যেমন ছিল সালমান শাহ’র জন্মদিন

news-image

বিনোদন ডেস্ক:আজ ১৯ সেপ্টেম্বর দেশীয় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ৪৭ তম জন্মদিন। ১৯৯৬ সালে জন্মদিনের মাত্র ১২ দিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন বাংলা সিনেমার নব্বইয়ের সেরা এই নায়ক। কিন্তু বেঁচে থাকতে কেমন ছিল তার জন্মদিনগুলো? সালমান শাহ কীভাবে পালন করতেন এই দিনটি?

বেঁচে থাকতে নাকি খুব জাঁকজমক ভাবেই নিজের জন্মদিন পালন করতেন তিনি। প্রথম জন্মদিন থেকে শুরু করে প্রায় সব কয়েটি জন্মদিনই তার পরিবার খুব ধুমধাম ভাবে পালন করেছিলেন।

সালমান শাহ’র প্রথম জন্মদিনটি পালন করা হয়েছিলো সিলেটে তার নানার বাড়িতে। তবে ১৬তম জন্মদিনেই নাকি সালমান শাহ সবচেয়ে বেশি খুশি হয়েছিল।

ঢাকায় তাদের গ্রীনরোডের বাসার ছাদে বড় করে জন্মদিনের আয়োজন করেছিলেন তার পরিবার। তখনকার সময়ের দেড় লাখ টাকা খরচ করে করা হয়েছিল অনুষ্ঠানটি।

সালমান শাহ’র জন্মদিন নিয়ে আরেকটি মজার তথ্য হলো এই দিন নাকি তিনি সব নতুন পোশাক পড়তেন। তার ১৬তম জন্মদিনে তিনি পড়েছিলেন নতুন শেরওয়ানী।

সালমান শাহ’র প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির শুটিং চলাকালীন জন্মদিনটিও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। তার নায়িকা মৌসুমিসহ সিনেমা জগতের অনেকেই উপস্থিত ছিল।

যদিও সালমান শাহ’র মৃত্যুর পরও তার পরিবার তার জন্মদিন পালন করে আসছেন। এমনকি তার ভক্তরা এখনো তার জন্মদিন পালন করে তাকে বাঁচিয়ে রেখেছে তাদের অন্তরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর