,

একাধিকবার ধর্ষণে গর্ভবতী প্রবাসীর স্ত্রী! এরপর…

news-image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর গর্ভবতী ও সন্তান প্রসব হওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে ধর্ষক আবুল কাশেমকে (২৪) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। জানা গেছে, ধর্ষক আবুল কাশেম কাশিপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রের খবর অনুযায়ী, কাশিপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী গত বছর অর্থাৎ ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরে বাহিরে যায়। এই সুযোগে ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়ে একই গ্রামের লম্পট আবুল কাশেম। পরে গভীর রাতে ওই নারীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এখানেই শেষ নয়, এরপর থেকে প্রায়ই বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে তাকে একাধিকবার ধর্ষণ করে আবুল কাশেম। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন।

সম্প্রতি ওই গৃহবধূর প্রবাসী স্বামী বাড়িতে এসে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সন্দেহ করেন। এ সময় ওই নারী তার স্বামীকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুরোটাই খুলে বলেন। পরে চলতি মাসের গত ১৩ সেপ্টেম্বর ধর্ষিতা ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করেন।

ধর্ষিতা ওই নারী পুত্র সন্তান প্রসবের পর মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই পুলিশ বটতলি এলাকা থেকে ধর্ষক আবুল কাশেমকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, ধর্ষিতা নারী বাদী হয়ে থানায় অভিযোগ করলে ধর্ষককে আটক করে আদালতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর