,

লেবাননকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

news-image

বাহরাইনকে ১০ গোলে হারানোর পর আরেকটি বড় জয় পেলো বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে লেবাননকে।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল ৫-০ গোলে। জোড়া গোল করেছেন সাজেদা তহুরা, শামসুন্নাহার। একটি করে গোল করেছেন আনাই ও রোজিনা। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।

একাধিক সুযোগ নস্টের পর বাংলাদেশ এগিয়ে যায় ১৪ মিনিটে। মনিকা চাকমার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন সাজেদা।

১৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিক কিশোরীরা। তহুরার শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান লেবাননের শোফিয়ে।

তহুরার দারুণ গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় ২৩ মিনিটে। আখি খাতুনের লম্বা পাস ধরে বক্সে ঢুকে দুর্দান্ত গোল করেন এ স্ট্রাইকার।

বাংলাদেশ ব্যবধান ৪-০ করে ২৬ মিনিটে অানাই মগিনির গোলে। আখির পাস থেকে ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন আনাই। ৪০ মিনিটে পঞ্চম গোল করে বাংলাদেশ। আখির লম্বা পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন সাজেদা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিক কিশোরীরা। ৪৮ মিনিটে লেবাননের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ছোট শামসুন্নাহার গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করেন।

৬৩ মিনিটে আবার ছোট শামসুন্নাহারের গোল। সুলতানার নিচু ক্রস ধরে গোল করেন এ ফরোয়ার্ড। বাংলাদেশ ব্যবধান ৮-০ করে ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর