,

অর্ধকোটি ইয়েমেনি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্ন্তজাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, ইয়েমেনে আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ইয়েমেনে ৪২ লক্ষাধিক শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।দাতব্য সংস্থাটি জানায়, ৫২ লাখেরও বেশি শিশু ইয়েমেনে দুর্ভিক্ষের কবলে পড়েছে।

সেভ দ্য চিল্ড্রেন-এর প্রধান নির্বাহী হেলে থোরিং বলেন, ইয়েমেনের লাখ লাখ শিশু জানে না পরের বেলার খাবার কোথা থেকে আসবে কিংবা আসবে কি-না।

উত্তর ইয়েমেনের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, শিশুরা এতই দূর্বল যে তারা কাঁদতে পর্যন্ত পারছে না। ক্ষুধা তাদের সর্ম্পূর্ণ শরীরকে নিস্তেজ করে দিয়েছে।

তিনি জানান, এই যুদ্ধ ইয়েমেনের পুরো একটা প্রজন্মকে মেরে ফেলতে পারে। কারণ এই শিশুদেরকে বোমা থেকে শুরু করে ক্ষুধা আর নানা রোগসহ বহুমূখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর