,

চার পা ও দুটি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিল শিশু, চাঞ্চল্য!

news-image

চারটি পা ও দুটো যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে এক শিশুচারটি পা ও দুটো যৌনাঙ্গসহ জন্ম নিল এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।
স্থানীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে অস্ত্রোপচারের জন্য লখনউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় কীভাবে অস্ত্রোপচার করলে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পেশায় শ্রমিক বুলহান নিশাদের শিশুটিকে দেখতে ভিড় লেগেছিল গোরক্ষপুরে। শিশুটিকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ মনে করা পরিবার প্রাথমিক আপত্তির পর অস্ত্রোপচারে রাজি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, একই ভ্রুণ থেকে যমজ সন্তান (Monozygotic Twins) হওয়ার ক্ষেত্রেই সাধারণত এ ধরনের সমস্যা হয়। Monozygotic Twins-এর ক্ষেত্রে বিকাশের একটি পর্যায়ে ভ্রুণ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর দুটি আলাদা রূপেই বাড়তে থাকে তারা। পরে যমজ সন্তানের জন্ম হয়।

তবে অপুষ্টি বা জিনগত ত্রুটির কারণে বহু ক্ষেত্রেই দুটো সন্তানের বৃদ্ধি একই হয় না। তখনই জোড়া সন্তানের জন্ম হয়, যা এক্ষেত্রে হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির