,

‘আই হেট ইউ’, ঐন্দ্রিলাকে বললেন অঙ্কুশ

news-image

বিনোদন ডেস্ক : সাত বছরের সম্পর্ক অঙ্কুশ এবং ঐন্দ্রিলার। তাদের প্রেমের খবর টালিগঞ্জের প্রায় সবাই জানেন।

কিছুদিন আগেই অঙ্কুশ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক বছরের মধ্যেই বিয়েও করবেন তারা। সেখান থেকে কী এমন হলওা, যাতে প্রকাশ্যে ঐন্দ্রিলাকে তিনি বললেন, ‘আই হেট ইউ’!
তাহলে কি অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে কোনো সমস্যা হয়েছে? এটা কি তারই বহিঃপ্রকাশ?

না! এর মধ্যে গালগল্প খোঁজার চেষ্টা বৃথা। কারণ সত্যিই অঙ্কুশ প্রকাশ্যে ঐন্দ্রিলাকে বলেছেন, ‘আই হেট ইউ’। এ কথা ঠিক। কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক মজার ঘটনা।

আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে অঙ্কুশের নতুন ছবি ‘ভিলেন’। তারই প্রোমোশনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। চুলের পরিচর্যা চলছিল। সে সব নিয়ে একটি ভিডিও শুট করেন ঐন্দ্রিলা।

পরে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, ভিলেন (অঙ্কুশের আসন্ন ছবির নাম) তার মাথায় খুব কম পরিমাণ চুল সামলাতে ব্যস্ত …। আর এর উত্তরেই অঙ্কুশ লেখেন, ‘আই হেট ইউ’।
দীর্ঘ বিরতি নিয়ে ‘ভিলেন’ এর মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। ছবিতে ধরা পড়তে চলেছে তার দু’রকম চেহারা। বিরতি নিয়ে যে নিজেকে গ্রুম করেছেন তিনি, সে ইঙ্গিত ট্রেলারেই মিলছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন তিনি। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। তার কথায়, এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রোমান্টিক-কমেডি ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেকদিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর