,

সংসদ থেকে তিন মাসের ছুটি নিলেন সৈয়দ আশরাফ

news-image

নিউজ ডেস্ক : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদ থেকে ৯০ কার্যদিবস ছুটি নিয়েছেন। আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হবে। জানা গেছে, তিনি গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে তার পক্ষে ছুটির আবেদনটি উত্থাপন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি পড়ে শুনানোর পর তা হ্যাঁ/না ভোটে দিলে হ্যাঁ ভোট জয়ী হয়।

স্পিকার বলেন, আপনারা সংসদ সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুরের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারেন। আমি এখন বিধি অনুযায়ী মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে চিফ হুইপের আনীত পত্রটি পড়ে শুনাচ্ছি।

তিনি বলেন, সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৯ এর ২ বিধি অনুসারে কোনো সংসদ সদস্যের অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন পাস করে শুনানিসহ বিতর্ক ব্যতিরেকে ভোটে দেওয়ার বিধান রয়েছে।

তিনি আরো বলেন, অতীতের রেওয়াজ পর্যালোচনা করে দেখা যায় যে, প্রথম জাতীয় সংসদের ২১.১.১৯৭৪, ১৩.৬.১৯৭৪, ২৬.৬.১৯৭৫ এবং নবম জাতীয় সংসদের ১৮.৩.২০১২ ও ৫.৬.২০১৩ তারিখে সংসদের বৈঠকে কয়েকজন সদস্যের অনুরূপ ছুটির নজির রয়েছে।

সংসদে সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন চিকিৎসকের ইন্টার্ন সামারি রিপোর্ট তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর