,

৬০ থেকে ৪৮ কেজি হওয়ার রহস্য জানালেন স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : সেই ২০১৫ সালের ছবি ‘পারবো না আমি ছাড়তে তোকে’। খুব মিষ্টি ‘বাবলি’ একজন অভিনেত্রীকে প্রথম ছবি থেকেই পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু নিজের সেই ‘বাবলি’ ইমেজ একটু একটু করে সরিয়ে দিয়েছেন স্বস্তিকা এবং তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম।

‘আগে ছিলাম ৬০ কেজি, এখন হয়েছি ৪৮ কেজি’, হাসতে হাসতে জানালেন ‘ভজ গোবিন্দ’ নায়িকা। এমনকী ডালি-র প্রথমদিকের লুকেও কিন্তু একটু প্লাম্প বাবলি একটা আভাস ছিল। কিন্তু প্রস্তুতি তখন থেকেই নিয়েছিলেন নায়িকা।

নিয়মিত ওয়ার্কআউট তো করেন বটেই, কিন্তু ১২ কেজি ওজন কমাতে যেটা সবচেয়ে বেশি তাঁকে সাহায্য করেছে সেটা হল ডায়েট।

‘আমি একেবারেই লিকুইড ডায়েটের উপর ছিলাম। ফলের রস তো খেতামই, ডাল-ভাতও সব মিক্সিতে মিশিয়ে লিকুইড করে খেতাম। এখনও অনেকটাই সেই ডায়েটটা ফলো করি কিন্তু মাঝেমধ্যে সলিড খাই’, বললেন স্বস্তিকা।

কিন্তু ওজন কমালেও, চেহারার মিষ্টি ভাবটা একটুও কমেনি বরং আরও বেশি ফোটোজেনিক হয়েছেন বলা যায়। কিন্তু এই ধরনের ডায়েট যে সবার পক্ষে আদর্শ হবে এমনটা কিন্তু নয়। স্বস্তিকা ওজন কমার এই পুরো প্রক্রিয়াটাই করেছেন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে।

তাই স্বস্তিকাকে দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয়ে থাকেন, তবে ওজন কমাতে কীভাবে লিকুইড ডায়েট খাবেন, তার জন্য ডায়টেশিয়ানের পরামর্শ অবশ্যই নেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর