,

প্রযোজকে বিরক্ত শাকিব, শিডিউল জটিলতায় ‘শাহেনশাহ’

news-image

বেশ ঘটা করেই হয়েছে মহরত। ঘোষিত হলো নতুন নায়িকার নামও। কথা ছিলো শুটিং শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। কিন্তু সেটি হয়নি এক সপ্তাহ পেরিয়েও। এরপর তারিখ ঠিক করা হয় ১৯ সেপ্টেম্বর। একদিন আগে আজ জানা গেল, আগামীকালও শুটিং হচ্ছে না। ফলে ছবিটির ব্যাপারে বিরক্ত চিত্রনায়ক শাকিব খান।

নায়কের নতুন এই ছবির নাম ‘শাহেনশাহ’। এখানে তার বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। তবে ছবিটিতে শিডিউল বিপর্যয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শাকিব খান। আর এর জন্য তিনি দায়ী করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে। তিনি বলেন, ‘আমি দেশের ছবিকে সবসময়ই প্রাধান্য দিতে চাই। কিন্তু এখানকার লোকজন বেশ অমনযোগী। ‘শাহেনশাহ’র শুটিং করবো বলে বসে আছি প্রায় এক সপ্তাহ। কিন্তু এখনো শুটিং শুরু হচ্ছে না। এখন আমি অন্য কোনো ছবিতে কাজ শুরু করলে এই ছবিটির শিডিউল বিপর্যয় হবে। কারণ আমরা শিল্পীরা একটি কাজ নিয়ে পড়ে থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘তাই এই ছবির শুটিংয়ের জন্য অন্য ছবিতে সময় দিচ্ছি না। কারণ একবার অন্য কোনো ছবির শুটিং শুরু করলে সেটা শেষ না করে এই ছবিতে ফিরতে পারব না। কিন্তু এই ছবির প্রযোজকের আন্তরিকতাই দেখলাম না। তিনি কীসব ঝামেলার অজুহাতে তারিখ পিছিয়েই যাচ্ছেন।’

তিনি প্রযোজকের আয়োজন নিয়েও বিরক্তি প্রকাশ করে বলেন, ‘সব ছবিতেই দেখি প্রযোজক প্রথমে বলেন বিশাল সব অ্যারেঞ্জমেন্ট থাকবে। কিন্তু ছবি শুরুর পর দেখা যায় সেসব কিছু নেই। সাদামাটা শুটিং। এতে আমার কলকাতার ছবিগুলোর সঙ্গে দেশীয় ছবির বিরাট গ্যাপ তৈরি হয়ে যায়। আমি চাই না দেশের চেয়ে বিদেশের ছবি আমার দর্শক বেশি পছন্দ করুক। কিন্তু তাই তো হয়ে যাচ্ছে আজকাল!’

এদিকে প্রযোজক সেলিম খান জানিয়েছেন, আগামী ২৫ তারিখ থেকে ঢাকাতেই ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘কিছু সমস্যার কারণে শুটিংয়ের তারিখ পেছাতে বাধ্য হয়েছি। তবে ২৫ তারিখ থেকেই শুরু হবে ইনশাল্লাহ। ঢাকা দিয়ে শুরু হবে তারপর কক্সবাজারে যাব।’

শাহেনশাহ ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর