,

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, জরুরি অবস্থা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় বন্যায় শতাধিক প্রাণহানি হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্যা পরিস্থিতি চলছে। এতে প্রত্যন্ত অঞ্চলগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকার অধিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নিমা) বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে নাইজার ও বেনিউ নদীর ওপর দিয়ে স্বাভাবিকের থেকে অনেক বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

খবরে বলা হয়, বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন হাজারও মানুষ। এছাড়া দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে অনেক ধানক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার প্রদেশ। এ প্রদেশে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিমার পরিচালক মুস্তাফা ইউনুস মাইহাজা। তিনি জানান, এই প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও ১১টি প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর