,

পাকস্থলীতে গ্যাস এড়াবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : কমবেশি সবাই পাকস্থলীতে গ্যাসের সমস্যায় ভোগেন। কখনও কখনও এটা হজমের সমস্যার কারণে হয়, কখনও পেটে বাতাস ঢোকার কারণে হয় কখনওবা কিছু বদভ্যাসের কারণে হয়। যদি নিয়মিত আপনি গ্যাসের সমস্যায় ভোগেন , পেটে ব্যথা, বুকে জ্বালাপোড়া অনুভব করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া গ্যাসের সমস্যা নিরাময়ে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরন করতে পারেন। যেমন-

১. কিছু কিছু ব্যক্তি আছেন যারা সারাক্ষন চুইং গাম চিবুন এবং কথা বলেন। এ ধরনের অভ্যাসে শরীরে প্রচুর বাতাস ঢুকে গ্যাসের সৃষ্টি করে। এ জন্য এ ধরনের অভ্যাস পরিহার করা উচিত।

২. কি পরিমান দুগ্ধজাত খাবার আপনার জন্য সহনীয় তা লক্ষ্য রাখুন। বেশি পরিমাণে এ ধরনের খাবার খেলে অনেকসময় পেটে গ্যাস তৈরি করে।

৩. দ্রুত খাবার খাওয়া পেটে গ্যাস তৈরির অন্যতম কারণ। এ কারণে খাবার আস্তে আস্তে চিবিয়ে খান। এভাবে খাবার খেলে পেটে গ্যাস জমা অনেকাংশে কমে যাবে।

৪. ভাজাপোড়া, ফ্যাটি খাবার পেটে গ্যাস তৈরি করে। এই কারণে এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

৫. সোডা, বিভিন্ন ধরনের আলকোহল নিয়মিত পান করলে পেটে গ্যাস জমা হয়। এ কারণে এ ধরনের পানীয় থেকে দূরে থাকা উচিত।

৬. ধূমপানের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বাতাস পেটে ঢুকে। এ কারণে পেট ফুলে যায়, গ্যাস জমা হয়।তখন গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। এ জন্য গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে ধূমপান পরিহার করুন।

৭. অনেকে খাবার খাওয়ার সময় অনবরত কথা বলেন। এ ধরনের অভ্যাসে খাবারের সঙ্গে সঙ্গে পেটে গ্যাস ঢোকে। এজন্য খাবার খাওয়ার সময় কথা বলা থেকে বিরত থাকুন। সূত্র : বোল্ডস্কাই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর