,

প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন আফজাল শরীফ

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ ৪ বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির অভিনেতা আফজাল শরীফ। ফলে এখন আর অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন পর পর থেরাপি নিতে হয়। চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করতে হচ্ছে তাকে। কিন্তু এখন অভিনয় করতে না পারায় এই মোটা অংকের টাকার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে।

তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার সহায়তা চাইলেন আফজাল শরীফ। এ প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, ‘৪ বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথা নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। অসুস্থ হওয়ায় শুটিংও নিয়মিত করতে পারি না। দেশে এতদিন চিকিৎসা নিয়েছি। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। ব্যথা উঠলেই থেরাপি দিতে হয়। দেশের বাইরে চিকিৎসা নিলে হয়তো সুস্থ হতে পারব। কিন্তু সে জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীবান্ধব। তিনি সবসময় শিল্পীদের পাশে থেকেছেন। আশা করছি, আমার অসুস্থতা ও চিকিৎসার বিষয়টিও তিনি দেখবেন।’

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জি.এম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওইদিন আফজাল শরীফের চিকিৎসার খরচ বাবদ আবেদনটি জমা দেয়া হয়। নির্মাতা জি.এম সৈকত জানান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আবেদনপত্রটি গ্রহণ করেছেন। শিগগির আফজাল শরীফকে প্রধানমন্ত্রী ডাকবেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর