,

ইভিএম কেনা নিয়ে সংশয় কাটলো

news-image

নিউজ ডেস্ক : তিন হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম কিনছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

নির্বাচন ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনার লক্ষ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার শীর্ষক প্রকল্প গ্রহণের জন্য সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠায় নির্বাচন কমিশন।
প্রকল্পটির উদ্দেশ্য হলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত, বিশ্বাসযোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় ১ লাখ ৫০ হাজার ইভিএম ব্যবহারের মাধ্যমে নির্বাচনী ফলাফলে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা।
একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী জানান, আজকের সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৫৪৪ কোটি ৯৪ লাখ টাকা।
তিনি আরও জানান, ‘নির্বাচন ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা, সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

“ এই প্রকল্পের আওতায় দেশব্যাপী বিভিন্ন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের লক্ষ্যে ক্রমান্বয়ে ১ লাখ ৫০ হাজার ইভিএম মেশিন কেনা, সংরক্ষণ ও ব্যবহার করা হবে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সব জনবলের জন্য ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ আয়োজন, ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ভোটারদের জন্য সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।”

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, এর আগে গত ১১ সেপ্টেম্বর ইভিএম প্রকল্পটি একনেকে উঠবে বলে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু তারপরও এটি একনেক ওঠা নিয়ে সংশয় ছিল।
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে তীব্র আপত্তি জানায় বিএনপিসহ সরকারের বাইরে থাকা বেশিরভাগ রাজনৈতিক দল। গত ২৮ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ ইভিএম ব্যবহারের পরিকল্পনার কথা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর