,

হাত না মেলানো প্রসঙ্গে যা বললেন পপি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘আমার বক্তব্য সকলের ইতিবাচকভাবে নেওয়া উচিত। আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই আমি খুব নরমালি ওই কথা বলেছি। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যারা সমালোচনা করছে তারা কেন করছে আমি বুঝতে পারছি না।’ কথা গুলো বলছিলেন চিত্রনায়িকা পপি।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পপি জয়ের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় হাত বাড়িয়ে দিলেও পপি হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় হাত এগিয়ে দিলেও পপি হাত মেলাননি। জয় জানতে চান হাত মেলানো যাবে কি না, জবাবে পপি বলেন, মুসলমান ধর্মে নারী-পুরুষ হাত মেলানো ঠিক না।

এরপর অনুষ্ঠানের এই অংশের ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু এ বিষয়ে পপি মাথা ঘামাতে নারাজ। মঙ্গলবার দুপুরে পপি কালের কণ্ঠকে বলেন, যারা আমার কথা ভালোভাবে নেবে, তাদের কাছে ভালো। যারা খারাপ ভাবে নেবে হয়তো তাদের কাছে খারাপ। কিন্তু এটা আমি নরমালি বলেছি।

পপি বলেন, আমার কথার যারা বিভিন্ন অর্থ তৈরি করছে, তারা কেন করছে বুঝতেছি না। আমার অনুষ্ঠানের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত না।

উল্লেখ, মাঝখানে বেশ কিছু সময় বিরতি দিয়ে বর্তমানে চলচ্চিত্রে ফের নিয়মিত হয়েছেন পপি। সম্প্রতি কাটপিছ নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর